1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

নীলফামারীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা অনুষ্ঠিত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১১৬ জন দেখেছেন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এর সকল শহিদ ও আহতদের স্মরণে পদযাত্রা ‘মার্চ ফর জাস্টিস’ হয়েছে নীলফামারীতে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নীলফামারী জেলা শাখার আয়োজনে এই কর্মসুচি বৃহস্পতিবার দুপুরে(৩১জুলাই) অনুষ্ঠিত হয়।
জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জজ আদালত প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট গোলাম মোস্তফা সজিব।
সভায় বক্তারা উল্লেখ করেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার শান্তি ও আহতদের সুস্থ্যতা কামনা করে ফ্যাসিস্ট সরকারের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করা হয়।
বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিচার বিভাগকেও ধ্বংস করে স্বৈরাচার ব্যবস্থা কায়েম করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )