1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে জলবায়ু পরিবর্তন এবং সচেতনতা বিষয়ে প্রতিযোগিতা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

সৈয়দপুরে জলবায়ু পরিবর্তন এবং সচেতনতা বিষয়ে প্রতিযোগিতা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২১৭ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল ও কলেজে জলবায়ু পরিবর্তন এবং সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) লার্নিং এক্সিলারেশ ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টের সহযোগিতায় কলেজ মিলনায়তনে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপস্থিত বক্তৃতা শিক্ষা প্রতিষ্ঠানটির নবম,দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা প্রথম হয়েছে কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুখী বানু, দ্বিতীয় হয়েছে নবম শ্রেণির ছাত্র মো. আব্দুর রশিদ এবং তৃতীয় স্থান লাভ করেছে অষ্টম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান।
উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিচারক  হিসেবে ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রভাষক খন্দকার শহীদুজ্জামান, নার্গিস পারভীন ও সহকারী শিক্ষক আজাদ হোসেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন হাজারীহাট স্কুল ও  কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী।
হাজারীহাট স্কুল ও কলেজের প্রভাষক মো. মাহবুব আলমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য  রাখেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বাবর আলী, কাজী মো. জিয়াউর রহমান,  মোকাদ্দেম সিদ্দিকী, রফিকুল ইসলাম, আব্বাস আলী দুলাল প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )