1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আজগার আলীর ইন্তেকাল | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আজগার আলীর ইন্তেকাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৪৫ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজগার আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার বিকেল পাঁচটা শহরের বানিয়াপাড়ার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, ছয় মেয়ে সন্তান, নাতি নাতনি অসংখ্যক আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

 

রবিবার সকাল সাড়ে দশটায় শহরের বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজার নামাজে শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের হাতীখানা কবরস্থানে দাফন করা হয়েছে।

 

তাঁর মৃত্যুতে সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম সরদার, সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, মো. ফরহাদ হোসেন, বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রেজু, সাংবাদিক কাজী জাহিদ, মো. আমিরুজ্জামান, এম আর আলম ঝন্টু, এম এ ফারুক, মিজানুর রহমান মিলন, তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )