1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের উপকরণ বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের উপকরণ বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৯৮ জন দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে “নীতিবান শিশু, সুখী বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কুঠিবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপকরণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।

 

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর শামছুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা নিলুফা ইয়াসমীন, সাখওয়াত হোসেন, চয়নিকা খাতুন, আব্দুর রউফ মিয়া, আবু সুফিয়ান, কুঠিবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক,মহিমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস ইসলাম জুয়েল প্রমুখ।

 

অনুষ্ঠানে উপজেলার ১১টি ক্লাস্টারের প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাঁসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিমাগঞ্জ বালিকা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কোচাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহরগছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরোবস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্রোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা,প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নের সুনাগরিক হিসেবে গড়ার লক্ষ্যে নানা পরামর্শ ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন। শেষে প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষার্থীদের মাঝে উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )