1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে উপজেলা প্রশাসন ও পৌরসভা উদ্যোগে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

সৈয়দপুরে উপজেলা প্রশাসন ও পৌরসভা উদ্যোগে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৯৯ জন দেখেছেন

সারা দেশের মতো ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচির মধ্যে ছিল শহীদ সাজ্জাদ হোসেনের কবরে পুষ্পমাল্য অর্পন, কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল।
সকালে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে শহরের হাতিখানা কবরস্থানে শহিদ সৈয়দপুরের সাজ্জাদ হোসেনের কবরে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে তাঁর কবর জিয়ারত করা হয়েছে। কবর জিয়ারতের দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ক্কারী মাওলানা মো. গোলাম মওলা।

 

এ সময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মাহফুজ আলম, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা কৃষি অফিসার ধীমান ভুষন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা মির্জা মো. সালাহউদ্দিন বেগ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপজেলা প্রশাসনিক কর্মকর্তা একেএম আমিরুজ্জামান শামীম, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রেজু, শহিদ সাজ্জাদ হোসেনের বাবা মাওলানা মো. আলগমীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাদ জোহর উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এতে জুলাই – আগস্ট গণঅভ্যূত্থানে নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত এবং আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

অন্যদিকে, জুলাই গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে সৈয়দপুর পৌরসভার পক্ষে থেকে শহীদ সাজ্জাদ হোসেনের কবরে পুষ্পমাল্য অর্পন, মিলাদ ও দোয়া মাগফিলের আয়োজন করা হয়। পৌরসভার সম্মেলন কক্ষে ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নুর-–ই-আলম সিদ্দিকী, পৌরসভার নির্বাহী প্রধান ও নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, উপসহকারী প্রকৌশলী মো, কামরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো. মাসুম সাজ্জাদ, হিসাবরক্ষক মো. আবু তাহের, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ্, জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার আমির মো. শরফুদ্দিন খান,সৈয়দপুর পৌর সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সুজন শাহ ও সাংগঠনিক সম্পাদক মোকছেদ আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
একই দিন জুলাই গণ অভ্যূত্থান দিবস উপলক্ষে সৈয়দপুর থানা ও জিআরপি থানার পক্ষে থেকেও শহরের হাতিখানা কবরস্থানে শহিদ সাজ্জাদ হোসেনের কবরে পুষ্পমার‌্য অর্পণ করা হয়েছে।

 

অপরদিকে, দিবসটিকে স্মরণীয় করে রাখতে সৈয়দপুর পৌর এলাকার দুটি সড়ক শহিদ সাজ্জাদ ও শহিদ কালামের নামে নামকরণ করা হয়েছে। সৈয়দপুর পৌর প্রশাসক মো. নুর -ই- আলম – সিদ্দিকী ওই দুটি সড়কের নামফলক লাগিয়ে দেন। এর মধ্যে শহরের নিয়ামতপুর বিসিক দক্ষতা উন্নয়ন কেন্দ্রের পাশে জুম্মাপাড়া সড়কটি শহিদ সাজ্জাদ হোসেন সড়ক এবং কয়ানিজপাড়া সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের রাস্তাটির নামকরণ করা হয়েছে শহিদ কালাম সড়ক নামে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নুর – ই- আলম – সিদ্দিকী বলেন, জুলাই – আগস্টে ছাত্র জনতার গণঅভ্যূত্থানে সকল শহিদের আত্মত্যাগ ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা তাদের স্মরণে রাখতে সৈয়দপুর পৌর এলাকায় দুটি সড়কের নামকরণ করেছি। এখন থেকে ওই সড়ক দুটি শহিদ সাজ্জাদ হোসেন ও কালামের নামে পরিচিতি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )