1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে আইডিয়া বাস্তবায়ন প্রদর্শণ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে আইডিয়া বাস্তবায়ন প্রদর্শণ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২০৪ জন দেখেছেন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে নীলফামারীতে আইডিয়া বাস্তবায়ন প্রদর্শণী, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় (৫আগস্ট) জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা পরিষদের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় এতে সভাপতিত্ব করেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, ওরিয়র্স অফ জুলাই’র সদস্য সচিব মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ, ছাত্র প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান আশিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৭টি আইডিয়া প্রদর্শণ করা হয় ব্যক্তি ও দলগত ভাবে। ছাত্র, তরুণ, ক্লাব, সংগঠন, স্কাউট ও নাট্য সমিতি এসব আইডিয়া উপস্থাপন করে। নির্বাচিত ১৭আইডিয়ার মধ্যে তিনটিকে শ্রেষ্ঠ হিসেবে মনোনিত করা হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করেন শিল্পিরা। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )