1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সৈয়দপুরে মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২১১ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। বুধবার (৬আগস্ট) সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুর  এর সহযোগিতায় ওই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। বেলা ১১টায় শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ওই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করবেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক।

উদ্বোধনী অনুষ্ঠনের সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল।বিতর্ক প্রতিযোগিতায় মর্ডারেটের দায়িত্ব পালন করেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। আর  বিচার হিসেবে  ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কহিনুর বেগম, কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম ও একই কলেজের সহকারী অধ্যাপক মকসুদার রহমান। সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু সঞ্চালনায় অনুষ্ঠানের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান,সহকারী শিক্ষক রেজা মাহমুদ, কুমার অপু বিশ্বাস, প্রভাষক আমিরুল ইসলাম, আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষক মামুনুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা “ক” এবং “খ” দুইটি গ্রæপে উপজেলার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ, আল-ফারুক একাডেমি এবং সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ দল অংশ নেয়। ‘ক’ গ্রুপ বিতর্কের বিষয় ছিল “আইনের শাসনের অভাবই দুর্নীতির মূল কারণ” এবং ‘খ’ গ্রæপ বিতর্কের বিষয় ছিল  “উন্নত বাংলাদেশ গঠনে দুর্নীতিই একমাত্র অন্তরায়।”  ‘ক’ গ্রুপ লায়ন্স স্কুল এন্ড কলেজ ও সৈয়দপুর আল-ফারুক একাডেমি অংশ নেয়। এতে সৈয়দপুর আল-ফারুক একাডেমি দল বিজয়ী। আর এ প্রতিষ্ঠানের বিতর্ক দলের তৃতীয় বক্তা আব্দুল্লাহ্ দানিয়ান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, ‘খ’ গ্রæপে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ দল অংশ নেয়। এতে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ দল বিজয়ী হয়েছে। এই দলের রোহামা সুলতানা রুমানা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন। আগামী ১১ আগস্ট  (সোমবার) এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )