1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুপার শপ স্বপ্নের আউটলেটের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সুপার শপ স্বপ্নের আউটলেটের উদ্বোধন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৫৮ জন দেখেছেন

সুপার শপ ‘স্বপ্ন’ এর ৬৩৮ তম আউটলেট নীলফামারীতে উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নীলফামারী জেনারেল হাসপাতাল সড়কে ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, সিনিয়র সাংবাদিক হাসান রাব্বী প্রধান, স্বপ্নের জোনাল ম্যানেজার নুরুন্নবী ইসলাম চয়ন ও স্বপ্নের ফ্র্যাঞ্চাইজি বিজনেস পার্টনার আব্দুর রউফ এ সময় উপস্থিত ছিলেন।

 

উদ্বোধন শেষে সুপার শপের সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। স্বপ্নের ফ্র্যাঞ্চাইজি বিজনেস পার্টনার আব্দুর রউফ রউফুল জানান, সুলভ মূল্যে এবং ডিসকাউন্ট অফারে এই আউটলেট থেকে বিভিন্ন ভোগ্য পণ্য কিনতে পারবেন ক্রেতারা। এছাড়াও নানা সুযোগ সুবিধা থাকছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )