1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

ডোমারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫৫ জন দেখেছেন
প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাফিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ, ডোমার প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাফফর আলী, এসআই শৈলেন দেব, ছাত্র নেতা মোহাম্মদ শরিফ ও ফজলে রাব্বি।

এছাড়া আত্মস্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণামূলক গল্প শোনান রেহেনা পারভিনসহ অনেকে।

অনুষ্ঠানের শেষে শপথ পাঠ শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ৫ জন যুবককে ৬০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )