1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে সাংবাদিক ও সংস্কৃতিকর্মী জুয়েলের ইন্তেকাল | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সৈয়দপুরে সাংবাদিক ও সংস্কৃতিকর্মী জুয়েলের ইন্তেকাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৮১ জন দেখেছেন

দৈনিক সবুজ নিশান পত্রিকার সাংবাদিক ও সংস্কৃতিকর্মী মাহমুদ আলম জুয়েল ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, এক ভাই ও তিন বোন, অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু বান্ধব,শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ জোহর পুরাতন বাবুপাড়া জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার,সহসভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, অ্যাডভোকেট মো. শাহজাহান আলী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাহাবাত আলী সাব্বু, সাংবাদিক কাজী জাহিদ, মো. আমিরুজ্জামান, এম আর আলম ঝন্টু, এম ওমর ফারুক, জসিম উদ্দিন, মিজানুর রহমান মিলন, তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )