1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ১ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

ডোমারে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ১

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৩২ জন দেখেছেন

নীলফামারীর ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী হেফাজুল ইসলামকে গ্রেফতার করেছে। সদর উপজেলার অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।

বুধবার (২০ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনছার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সোনারায় বসুনিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে হেফাজুল ইসলামকে (৪৬) নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। তিনি ওই এলাকার আব্দুল লতিফ ডিলারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, হেফাজুল ইসলামের নামে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও ভাঙচুরসহ নানা অভিযোগে ডোমার থানায় ৭টি এবং সদর থানায় ২টি মামলা রয়েছে। ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে হেফাজুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )