1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের জেল ও জরিমানা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন

দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের জেল ও জরিমানা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৭০ জন দেখেছেন

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক সেবনের অপরাধে ২ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ৫নং সুন্দরদিঘী ইউনিয়নের ফুলবাড়ি বাজারের বিজয় শর্মার সেলুনের দোকান থেকে তাদের আটক করে ফুলবাড়ি বাজারে অবস্থানরত স্থানীয়রা। পরে দেবীগঞ্জ থানায় খবর দেয়া হলে থানা থেকে এসআই সচীন দেব নাথ নেতৃত্বে পুলিশের একটি টীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজন কে গ্রেফতার করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১০০ করে মোট ২০০ টাকা জরিমানা এবং একজনকে দু’মাসের ও আরেকজন কে এক মাসের কারাদণ্ড দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ১০নং চেংঠী হাজরা ডাঙ্গা ইউনিয়নের বাগদহ ধর্মপাড়া এলাকার কমলাকান্ত শর্মার ছেলে পোদন শর্মা (২৮) এবং সুন্দরদিঘী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার মোঃ আব্দুল মজিদের ছেলে হায়দার আলী (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সময় ফুলবাড়ি বাজারের বিজয়ের সেলুনের দোকান থেকে মাদক বিক্রি ও দোকানের সাটার নামিয়ে মাদকদ্রব্য সেবন করে দোকানে থাকা বিজয় শর্মা, পোদন শর্মা ও বাইরে থেকে আসা মাদকসেবীরা। পরে আজ বিকেলে আবারো দোকানে ঝাপ ফেলে মাদক সেবন করার সময় স্থানীয়রা তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। কিন্তু দোকান মালিক বিজয় শর্মা সুযোগ বুঝে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে এবং উদ্ধার করা হয় মাদক সেবনের ব্যবহৃত সরঞ্জাম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পোদন শর্মাকে ২ মাসের ও হায়দার আলীকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনের মধ্যে একজনকে ১ মাস ও আরেকজন কে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং উভয়কে ১০০ করে মোট ২০০ টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )