1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়া-পীরগাছা আসনে দিনরাত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপির ভরসা | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

কাউনিয়া-পীরগাছা আসনে দিনরাত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপির ভরসা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৫৩ জন দেখেছেন

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন দলের ক্লীন ইমেজের নেতা এমদাদুল হক ভরসা। তিনি বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী হিসেবে কাউনিয়া-পীরগাছা রংপুর-৪ আসনে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি রহিম উদ্দিন ভরসার পুত্র।

তিনি পিতার পদাঙ্ক অনুসরণ করে রাজনীতিতে প্রবেশ করে ১৯৮৮-৯০ সাল পর্যন্ত উপজেলা ছাত্র দলের সভাপতি থেকে স্বৈরশাসক এরশাদ হঠাও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়াও ১৯৯১-২০০১ সাল পর্যন্ত উপজেলা যুবদলের নেতৃত্ব দেন, ২০০২-২০১৩ সাল পর্যন্ত কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি ছিলেন এবং ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত রংপুর জেলা বিএনপির সভাপতি ছিলেন এবং বর্তমানে কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে নাশকতা মামলায় কারাভোগ করেছেন।

সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে সর্বমহলে। রাজনীতিতে তিনি সবসময় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করে চলেছেন। দলীয় কর্মসূচি সফল করা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং নেতাকর্মীদের পাশে থাকা, এসব গুণ তাকে জনপ্রিয় করে তুলেছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিও তিনি সবসময় অনুগত ও বিশ্বস্ত হিসেবে পরিচিতি লাভ করেছেন। এছাড়া রাজনীতির বাইরেও সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে দাঁড়িয়েছেন এমদাদুল হক ভরসা। কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি বলেন তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে সহায়তা প্রদান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা, অসহায়-দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি স্থানীয়দের কাছে একজন মানবিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে আসছেন। তৃণমূল বিএনপির কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ত্যাগী রাজনীতিক হিসেবে তার গ্রহণযোগ্যতা রয়েছে। আলহাজ্বএমদাদুল হক ভরসা বলেন রাজনীতি হলো মানুষের সেবা করার অঙ্গীকার। জনগণের আস্থা, সততা ও ত্যাগের মাধ্যমেই একটি প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে। কোনো প্রকার দুর্নীতি, অনিয়ম বা ব্যক্তিস্বার্থকে প্রশ্রয় না দিয়ে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমি অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন,আমরা চাই একটি সুশাসিত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ। যেখানে মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে, যুবসমাজ কর্মসংস্থান পাবে এবং কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে। বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

এ সময় তিনি তৃণমূল নেতাকর্মীসহ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার আহ্বান জানান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কাউনিয়া-পীরগাছা আসনে যদি বিএনপিকে একটি শক্ত অবস্থান তৈরি করতে হয়, তবে ক্লীন ইমেজের প্রার্থী এমদাদুল হক ভরসাই হতে পারেন সবচেয়ে গ্রহণযোগ্য মুখ। জনগণের আস্থা ও দলের প্রতি তার আনুগত্য এই দুই যোগফল তাকে নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলতে পারে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি সাথে প্রতিদ্বন্দ্বীতা করে ১ লক্ষ ৪ হাজার ভোট পেয়ে ছিলেন। যা সারা দেশের মধ্য বিএনপির প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত ভোট। ফলে আগামী নির্বাচনে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলে তিনি দলের ভোট ব্যাংককে সুসংহত করার পাশাপাশি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবেন বলে মনে করছেন তারা।

দলের অভ্যন্তরে একজন সৎ, নির্লোভ ও পরিশ্রমী নেতা হিসেবে আলহাজ্ব এমদাদুল হক ভরসার অবস্থান সুদৃঢ়। তিনি সবসময় বিএনপির নেতৃত্বের প্রতি বিশ্বস্ত থেকে সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা ও কাউনিয়া-পীরগাছা আসনের একাধিক ভোটাররা বলছেন, দলের পাশাপাশি জনগণেরও একজন ক্লীন ইমেজের প্রার্থী প্রয়োজন। সেই জায়গায় এমদাদুল হক ভরসাই সবচেয়ে উপযুক্ত প্রার্থী হতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )