1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন
লালমনিরহাট রংপুর মহাসড়কের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ছয়টার সময় উপজেলা মহাসড়কের সানিয়াজান মোকাদ্দেস নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহতারা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ান খাল ডাকঘর পাড়ার আরব আলী ছেলে সায়েম ইসলাম (২৩) ও তার বন্ধু পার্শ্ববর্তী  সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়ন এর ডাংগি পীর পুকুর এলাকার দুলাল হোসেনের ছেলে সবুজ মিয়া (২৮)।
পারিবারিক সূত্রে জানা যায় সায়েম সবুজ ও সাহিন তিন বন্ধু মোটরসাইকেল যোগে তিস্তা ব্রিজ ঘুরতে যান ।
প্রত্যক্ষদর্শীরা জানান মহাসড়কের সানিয়াজান মোকাদ্দেস নগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে সায়েম ইসলাম ও সবুজ মিয়া ঘটনাস্থলেই মারা যান । সাহিন মিয়া কে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ।
হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান দুর্ঘটনার সাথে সাথেই দুজন মারা গেছেন আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )