1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ ও চারা বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সৈয়দপুরে কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ ও চারা বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৪১ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সৈয়দপুরের শিল্প প্রতিষ্ঠান ইকু গ্রুপের সহায়তায় উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ে ওই সব শিক্ষা উপকরণ ও চারা বিতরণ করা হয়।

এতে অতিথির বক্তব্য রাখেন বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল বারি বসুনিয়া। কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্প পরিবার ইকু গ্রুপের পরিচালক মো. ইরফান আলম ইকুর সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানী, সিনিয়র শিক্ষক নজিবর রহমান, সহকারী শিক্ষক ফারজানা ফেরদৌসি প্রমুখ।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সামিউল, প্রসেনজিত, রাজা সহ চ্যারিটি ফাউন্ডেশনের সদস্যরাসহ বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম বলেন, আমাদের এই ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে।

 

সেই সাথে সবুজ বাংলাদেশ গড়তেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যে শিক্ষা উপকরণ ও বিভিন্ন ফলজ, বনজ গাছের চারা বিতরণের এ ধরনের উদ্যোগ গ্রহন করেছি। মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতে ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তিও দেয়া হবে বলে জানান তিনি। পরে বিদ্যালয় চত্বরে একটি ফলদ গাছের চারা রোপণ করা হয়।

উল্লেখ্য, আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের খাদ্য সহায়তা, অসহায়দের চিকিৎসা, বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানসহ নানাবিধ জনহিতকর কাজ করে আসছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )