1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবীগঞ্জে ‘পঞ্চরস’ এর ৬ষ্ঠ শাখার উদ্বোধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন

দেবীগঞ্জে ‘পঞ্চরস’ এর ৬ষ্ঠ শাখার উদ্বোধন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২২৮ জন দেখেছেন

বিয়ে শাদী, দাওয়াত, নানা রকম অনুষ্ঠানে দেখা যায় মিষ্টির ছড়াছড়ি। মিষ্টি ছাড়া এসব নিমন্ত্রণ ও প্রায় অসম্পূর্ণ থেকে যায়। আর মিষ্টি ভালোবাসেনা এমন মানুষও খুজে পাওয়া দায়। পঞ্চগড়ের দেবীগঞ্জে মিষ্টির দোকানের মধ্যে সবচেয়ে ভালো নাম, স্বাদ ও গুনে সবার আগে মুখে আসে তরুন উদ্যোক্তা মফিদুল ইসলাম মুকুলের মিষ্টি জাতীয় পণ্য তৈরির প্রতিষ্ঠান পঞ্চরসের নাম। আর এই ঐতিহ্যবাহী পঞ্চরসের পণ্য এখন থেকে পাওয়া যাবে উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকায়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দোয়া ও মোনাজাত দিয়ে আনুষ্ঠানিক ভাবে ৬ষ্ঠ শাখার যাত্রা শুরু করে পঞ্চরস।

সকালে ষষ্ঠ তম আউটলেটের ফিতা কেটে উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রাণী সম্পদ অফিসার কৃষিবীদ মোঃ বাবুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দন্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম আযম, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম খলিল, পঞ্চরস এর প্রতিষ্ঠাতা পরিচালক মফিদুল ইসলাম মুকুল, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ অনেকেই।

জানা যায়, স্বাস্থ্যসম্মত অর্গানিক পদ্ধতিতে নিজস্ব খামারের গাভির দুধ দিয়ে মিষ্টির স্বাদকে অক্ষুন্ন রেখে বিশুদ্ধ দই, মিষ্টি দেবীগঞ্জ উপজেলার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
মফিদুল ইসলাম মুকুল জানান, পঞ্চরসের সুস্বাদু মিষ্টির রয়েছে ৫০টির অধিক আইটেম। তিনি আরও বলেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী পঞ্চরসের পণ্যের মান বজায় রেখে দেবীগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোতে আরো আউটলেট করার পরিকল্পনা রয়েছে বলেই তিনি জানান।

নতুন শাখার উদ্বোধন উপলক্ষে উদ্বোধনের পরে প্রতিষ্ঠানের পাশেই অবস্থানরত কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালীগঞ্জ সকাতু প্রধাণ উচ্চ বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে পঞ্চরসের পক্ষ থেকে দুদ্ধ জাতীয় পানীয় মাঠা খাওয়ানো হয় এভং দুধ ও দুধের তৈরি পণ্যের পুষ্টি ও কার্যকারীতা নিয়ে নিয়ে আলোচনা করেন জেলা প্রানীসম্পদ অফিসার বাবুল হোসেন।

পঞ্চরসের যাত্রা শুরু হয় ২০২৩ সালে জেলার বোদা উপজেলার সাকোয়া বাজারে পঞ্চরসের প্রথম আউটলেট করা হয়। জনপ্রিয়তা ও ক্রেতাদের চাহিদার বাড়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয় দেবীগঞ্জ পৌর শহরে বাজারে। তৃতীয় টি বোদা বাজারে। চতুর্থতম আউটলেট করা হয় টেপ্রীগঞ্জ ইউনিয়নের কালীবাড়ি বাজারে এবং পঞ্চম আউটলেট চালু করা হয় টেপ্রীগঞ্জ বাজারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )