1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সুন্দরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৭৮ জন দেখেছেন

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ রোধে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হাকিম আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রকৌশলী তপন কুমার, ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক, মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা, খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ, কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনজু মিয়া, সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম, গণমাধ্যমকর্মী মো. মোশাররফ হোসেন বুলু ও জিইউকে প্রতিনিধি মো. শফিকুল ইসলাম প্রমুখ।

এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, গণ উন্নয়ন কেন্দ্র, এসকেএসসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন। সভায় আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, আশ্রয়কেন্দ্র প্রস্তুতকরণ, ত্রাণ কার্যক্রম, স্বেচ্ছাসেবক প্রস্তুত এবং জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )