1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪ প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশ অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

নীলফামারীতে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪ প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২২০ জন দেখেছেন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে সমাবেশ হয়েছে বৃহস্পতিবার বিকেলে (২৮ আগস্ট)।
শহরের চৌরঙ্গি মোড়ে এই সমাবেশের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা কমিটি।
সংগঠনের জেলা সভাপতি মুহাম্মদ জাকারিয়া হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী-০২ আসনে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াছিন আলী বক্তব্য দেন সমাবেশে।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম বলেন, আওয়ামীলীগ পনের বছরে উন্নয়নের নামে লুটপাট করেছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে তার দেশে আসার আর সম্ভাবনা নেই। আওয়ামীলীগের বিচার না হওয়া পর্যন্ত তারা আর নির্বাচনও করতে পারবে না।
বলেন, এখনই সময় প্রয়োজনীয় সংষ্কার করে নির্বাচন দিতে হবে, অন্যথায় আবারো ফ্যাসিস্ট তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )