1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমার শহরে যানজট নিরসনে মতবিনিময় সভা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

ডোমার শহরে যানজট নিরসনে মতবিনিময় সভা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৮৮ জন দেখেছেন
নীলফামারীর ডোমার শহরে দীর্ঘদিনের যানজট নিরসনে অংশীজনদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী।
সভায় উপজেলা দোকান মালিক সমিতি, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস চালক সমিতি, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়— শহরের ভেতরে চলাচলকারী বাস, মিনিবাস ও নাইটকোচগুলোকে টার্মিনালে স্থানান্তর করা হবে। এছাড়া শহরের যানজট কমাতে অটোরিকশাগুলোকে শহরের ভেতর থেকে সরিয়ে শহরের প্রবেশমুখে চারটি নির্দিষ্ট স্থানে রাখা হবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ডোমার শহরের যানজট অনেকাংশে কমে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )