1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঝুঁকিপূর্ণ দেয়ালের নিচে কাউনিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা পাচ্ছে জরুরি সেবা | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

ঝুঁকিপূর্ণ দেয়ালের নিচে কাউনিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা পাচ্ছে জরুরি সেবা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৪১৯ জন দেখেছেন
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুঁকিপূর্ণ দেয়ালের নিচেই প্রতিদিন চলছে ইমারজেন্সি চিকিৎসা সেবা।  কর্তৃপক্ষের নজরদারির অভাবে  দীর্ঘদিন সংস্কার না হওয়ায় হাসপাতালের দেয়ালে বড় ফাটল দেখা দিয়েছে এবং যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তবুও সেখানে জীবন ঝুঁকি নিয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তার-নার্সরা সেবা দিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, হাসপাতাল ভবনটি বহু বছর ধরে সংস্কারবিহীন,  ভবনের বিভিন্ন অংশে প্লাস্টার খসে পড়ছে, কোথাও কোথাও সিলিংও  ভেঙে যাচ্ছে এবং দেয়ালগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে ইমারজেন্সি বিভাগের সামনে  দেয়ালের অবস্থা সবচেয়ে উদ্বেগজনক।
 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।চিকিৎসা সেবা   নিতে আসা একাধিক এই আগুন দিলাম উদাস রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে   এর নিচে চলছে ইমার্জেন্সি চিকিৎসা সেবা, কর্তৃপক্ষের নজরদারির  অভাবে
“প্রাণ ঝুঁকি নিয়েই এখানে চিকিৎসা নিতে আসতে হয়। যদি দেয়াল ভেঙে পড়ে, তা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
 ইমারজেন্সি বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা ফারহানা ইয়াসমিন জানান , ঝুঁকিপূর্ণ দেয়াল দ্রুত সংস্কার করা এবং জরুরি বিভাগ নিরাপদ স্থানে স্থানান্তর করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই যত দ্রুত সম্ভব দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কাউনিয়া  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা  ডা. সুজয় সাহা জানান, আপনাদের মাধ্যমে   বিষয়টি  এইমাত্র জানতে পারলাম, আগামীকাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )