


নীলফামারী প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ওয়াহেদুজ্জামান নান্না (৭২) আর নেই। রবিবার সকাল (৩১আগস্ট) সোয়া সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ পুত্র রেখে গেছেন।
রবিবার আসরের নামাজের পর নীলফামারী কেন্দ্রীয় কবরস্থানে জানাযা শেষে সেখানে তার দাফন সম্পন্ন হয়।তার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম।
উল্লেখ্য তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনতা, দৈনিক রুপালী পত্রিকায় জেলা প্রতিনিধি এবং নীলফামারী থেকে প্রকাশিত দৈনিক নীলকথা পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।