1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
টাঙ্গাইলে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৯ জন দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে টাঙ্গাইল জেলার সকল উপজেলাসহ মধুপুর ও ধনবাড়ী উপজেলার নেতা ও কর্মীরা। সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মোনাজাত, র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

সোমবার সকালে মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল-১) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ সমর্থক গোষ্ঠীর বিএনপি’র কার্যালয়ের সমানে নেতা কর্মীরা নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

অন্যদিকে, সকালে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় বক্তব্য দেন-ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্বপাদড়ক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )