1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড ক্যাম্পেইন | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

তারাগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৭ জন দেখেছেন

রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) ডাঙ্গিরহাট স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ফ্রি ব্লাড ক্যাম্পেইনে পাঁচ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

উপজেলার ডাঙ্গিরহাট স্কুল এন্ড কলেজ মাঠে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, ডাঙ্গিরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, হাড়িয়ারকুঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মেজবাউল হাসান খান, হাড়িয়ারকুঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ, কুর্শা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনোয়ার হোসেন বাবু সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ডাঙ্গিরহাট কলেজ শাখা ছাত্রদল এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল বলেন, বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )