1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে ‘একতা পরিবারের’ উদ্যোগে সহায়তা প্রদান | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

নীলফামারীতে ‘একতা পরিবারের’ উদ্যোগে সহায়তা প্রদান

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ জন দেখেছেন

ফেসবুক গ্রুপ সংগঠন ‘একতা পরিবারের’ উদ্যোগে নীলফামারীতে দরিদ্রদের মাঝে ছাগল ও  নগদ অর্থ  বিতরণ করা হয়েছে। বিকেলে নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দক্ষিণপাড়া বিএম কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে এসব বিতরণ করা হয়। একতা পরিবারের পরিচালক কন্টেন্ট ক্রিয়েটর রবিউল ইসলাম রবি, ঢাকার কন্টেন্ট ক্রিয়েটর আনিছুর রহমান আনিস, সিরাজগঞ্জের আব্দুল কাদের সিরাজী, মাগুড়ার এস কে প্রান্ত, একতা পরিবারের সদস্য ইন্দু ভূষন রায় এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১০টি ছাগল ও ২ জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। একতা পরিবারের পরিচালক রবিউল ইসলাম রবি বলেন, একতা পরিবার ইতিমধ্যে বেশ কয়েকটি জেলার অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের পাশে দাড়িয়েছে। আমরা সারা দেশের এসব মানুষজনের পাশে দাঁড়াতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )