1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে সনাকের সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

নীলফামারীতে সনাকের সভা অনুষ্ঠিত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ জন দেখেছেন

এক সপ্তাহের মধ্যে জেলার ই-টেন্ডারের মাধ্যমে বাস্তবায়নাধীন সকল নির্মাণ প্রকল্পে তথ্যসম্বলিত বোর্ড দৃশ্যমানভাবে স্থাপনের অঙ্গীকার করেছেন নীলফামারী জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত অধিপরামর্শ সভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম আরও বলেন, জেলার কোনো চলমান ই-টেন্ডার প্রকল্পের বাজেট বাড়ানো হবে না এবং প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন করা হবে।

তিনি কাজের গুণগতমান নিশ্চিতপূর্বক চূড়ান্ত অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেন এবং একই সাথে সচেতন নাগরিকদের কাজের মান পর্যবেক্ষণের আহ্বান জানান। সভায় জেলার তিনটি চলমান প্রকল্পে ইয়েস সদস্যদের মাধ্যমে পরিচালিত কমিউনিটি মনিটরিংয়ের তথ্য উপস্থাপন করা হয়। ঘণ্টাব্যাপী সভায় সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. আসাদুজ্জামান বলেন, সনাকের পক্ষ থেকে জেলার সকল প্রকল্পে বাস্তবায়নের জন্য নির্ধারিত কনস্ট্রাকশন ফার্ম বা ঠিকাদারের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প সময়মতো শুরু ও সমাপ্ত করা, প্রকল্প সাইটে তথ্যসম্বলিত বোর্ড স্থাপন ও দৃশ্যমান রাখা, অভিযোগ প্রতিকার ব্যবস্থা গ্রহণ ও কার্যকর করা, বাজেট বৃদ্ধির যৌক্তিকতা যাচাই করা ও গুণগতমান নিশ্চিত করে চূড়ান্ত অর্থ পরিশোধ করার সুপারিশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )