1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে পোশাক ও পণ্য সামগ্রী শো-রুম ললিতা’র শুভ উদ্বোধন | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সৈয়দপুরে পোশাক ও পণ্য সামগ্রী শো-রুম ললিতা’র শুভ উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে মহিলাদের নিত্য নতুন ফ্যাশনের পোশাক ও ব্যবহার্য পণ্য সামগ্রীর নতুন একটি শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের নতুন বাবুপাড়ার পৌরসভা সড়কে “ললিতা” নামের ওই শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রোটারী ক্লাব অব সৈয়দপুর কার্যালয়ের এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উন্মে জাহান উর্মির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী জাহিদ, সাকির হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক এম আর আলম ঝন্টু ও তোফাজ্জল হোসেন লুতু, সাংস্কৃতিক কর্মী শেখ রোবায়েতুল রহমান রোবায়েত এবং ললিতা শো রুমের যৌথ স্বত্ত¡াধিকারী রোজিটি নাজনীন চৈত্রি ও শাহাবাজ নীপা প্রমুখ।

পরে ফিতা ও কেক কেটে ললিতা শো রুমের শুভ উদ্বোধনী করা হয়।এর আগে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা ও মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

ললিতা শো রুমের যৌথ স্বত্ত¡াধিকারী রোজিটি নাজনীন চৈত্রি ও শাহাবাজ নীপা জানান, তাদের প্রতিষ্ঠানটিতে মহিলাদের নিত্য নতুন সব রকমের পোশাক ও বিভিন্ন ব্যবহার্য পণ্য সামগ্রী  বিপুল সমারোহ রয়েছে। এখান থেকে মহিলাদের নানা ফাশন ও ডিজাইনের সব রকম পোশাক ও পণ্য সামগ্রী অনলাইনেঅর্ডারের মাধ্যমে সরবরাহ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )