1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির সহায়তা প্রদান | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

পার্বতীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির সহায়তা প্রদান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ জন দেখেছেন

দিনাজপুরের পার্বতীপুরে গরুডাঙ্গা আবাসন প্রকল্পে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে পার্বতীপুর উপজেলা বিএনপি আর্থিক সহায়তা দিয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক সাংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য এজেডএম রেজওয়ানুল হকের নির্দেশে উপজেলার মন্মথপুর ইউনিয়নের গরুডাঙ্গা আবাসন প্রকল্পের ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক। এসময় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: আকরাম হোসেন মাষ্টার, মন্মথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম নান্নুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো. আকরাম হোসেন মাষ্টার বলেন, সাবেক সাংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য এজেডএম রেজওয়ানুল হকের নির্দেশে গরুর ডাঙ্গা আবাসন প্রকল্পে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িছে উপজেলা বিএনপি। দলটির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর দিবাগত রাত দেটায় পাশের ঘরের ভূট্টা খড়খুটো থেকে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আবাসন প্রকল্পের ১০ ঘর অগ্নিকান্ডে ভস্মীভূত হয়। এরমধ্যে ৪টি পরিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়ে সর্বশান্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )