1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

রাজারহাটে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৫ জন দেখেছেন

“প্রযুক্তির যুগে স্বাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে’ ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন আয়োজিত সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পৃষ্ঠপোষকতায় রাজারহাট উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৮-সেপ্টেম্বর)সকাল ১০ ঘটিকায় উপজেলা মডেল মসজিদ হলরুমে চিত্রাঙ্কন/সাবলীল পঠন/উপস্থিত বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শরীফ আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান।ইএসডিও এর প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম,

উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার এর ইন্সট্রাক্টর রিতাস চন্দ্র সরকার,সেভ দ্য চিলড্রেন এর টেকনিক্যাল স্পেসালিস্ট-এডুকেশন শেখ কাসিফ মাহবুব এবং গণস্বাক্ষরতা অভিযানের প্রকল্প সমন্বয়কারী মোঃ তাইজুল ইসলামসহ শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )