1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজে আন্তঃ শ্রেণি ইংলিশ বিতর্ক প্রতিযোগিতা  | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজে আন্তঃ শ্রেণি ইংলিশ বিতর্ক প্রতিযোগিতা 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের আন্তঃ শ্রেণি ইংলিশ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) হাজারীহাট স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজ মাঠে ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল “অনলাইন লার্নিং ইজ বেটার দ্যান ক্লাশরুম লার্নিং।”

বিতর্ক প্রতিযোগিতায় অষ্টম শ্রেণির একটি দল পক্ষে এবং অপর একটি দল বিপক্ষে অংশ নেয়। এতে বিপক্ষ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর রানার্স আপ হয়েছে পক্ষ দল। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলের বিতার্কিক মোছা. নাদিরা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব্ করেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী। আর বিচারক প্যানেলে ছিলেন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার শহীদুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. বাবর আলী ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নার্গিস পারভীন।

মডারেটরের দায়িত্বে ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল শাখার ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মো. আজাদ হোসেন। শেষে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের বিতার্কিকদেও পুরস্কৃত করা হয়। হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের বিতার্কিকদের গলায় মেডেল পরিয়ে দেন। স্কুল শাখার সহকারী শিক্ষক মো. মাসুম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )