1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ভিডব্লিউবির চাল বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ভিডব্লিউবির চাল বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির উপকারভোগী মহিলাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর)  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই চাল বিতরণ করা হয়।
সকালে উপজেলার দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী অসহায় দুস্থ মহিলাদের হাতে চালের বস্তা তুলে দিয়ে চাল বিতরণের শুভ উদ্বোধন করেন।
এ সময় সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল শাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন, মো. আজমল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল শাহ্ জানান, ভিডবিøউবি কর্মসূচির আওতায় দুই বছর উপকারভোগী প্রত্যেকজন মহিলা প্রতি মাসে ৩০ কেজি  করে চাল পাবেন। গতকাল রোববার ভিডবিøউবি কর্মসূচির এক সঙ্গে জুলাই ও আগস্ট মাসের  চাল বিতরণ করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৭ চক্রের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নের উপকারভোগীর সংখ্যা দুই হাজার ৬৯৪ জন। এদের মধ্যে কামারপুকুর ইউনিয়নে ৫২৫ জন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ৬০৫ জন, বাঙ্গালীপুর ইউনিয়নে ৩৯৩ জন, বোতলাগাড়ী ইউনিয়নে ৭১৬ জন এবং খাতামধুপুর ইউনিয়নে ৪৫৫জন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )