1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে ট্রাক টার্মিনাল ও বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

নীলফামারীতে ট্রাক টার্মিনাল ও বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭২ জন দেখেছেন

নীলফামারীতে আধুনিক ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের (রেজি নং-১৪৭৬) উদ্যোগে। সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান। জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান কোকো, মোফাখখারুল ইসলাম চিনু ও কামরুজ্জামান বাবু বক্তব্য দেন মানববন্ধনে।

এতে জানানো হয় নীলফামারী মহকুমা থেকে জেলায় উন্নীত হলেও অদ্যাবধি ট্রাক টার্মিনাল নির্মাণ করা হয়নি এছাড়া শহরকে যানজট মুক্তকরণে ২৫বছর আগে বাইপাস সড়ক নির্মাণ করা হলেও সেটি আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে।জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান জানান, নীলফামারীতে ব্যক্তি মালিকানায় তিন’শরও বেশি ট্রাক রয়েছে। এসব ট্রাক রাখার জন্য নির্ধারিত কোন জায়গা না থাকায় যত্রতত্র রাখা হয়। এরফলে নিরাপত্তাহীনতায় ভোগেন চালকরা। বলেন, দূরদূরান্ত থেকে আসা মালবাহী ট্রাকচালকরাও পড়েন এই বিড়ম্বনায়।

জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান কোকো বলেন, নীলফামারী এখন ব্যস্ত শহরে পরিণত হয়েছে। বেড়েছে যানবাহন, বেড়েছে মানুষ। পরিকল্পনামাফিক উন্নয়ন না হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে শহরবাসীকে। বলেন, আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, শহরে শৃঙ্খলা ফেরানো, ট্রাক টার্মিনাল এবং নিরাপদ বাইপাস সড়ক নির্মাণ করে পরিকল্পিত নগরায়ণ যাতে করা হয়। জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ট্রাক মালিকরা কর্মসূচিতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )