1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে তিন দফা দাবি বাস্তবায়নে ইসলামী আন্দোলনের বিক্ষোভ  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

নীলফামারীতে তিন দফা দাবি বাস্তবায়নে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ জন দেখেছেন

তিন দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে (১৬ সেপ্টেম্বর) জেলা শহরের বড় বাজার থেকে মিছিলটি বের হয়ে চৌরঙ্গি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে মিলিত হন দলের নেতা কর্মীরা।

ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ ইয়াসিন আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। এতে প্রধান বক্তা ছিলেন দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী-২ (সদর) আসনের প্রার্থী এ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম।

জেলা  সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন। প্রধান বক্তার বক্তব্যে এ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারো স্বৈরশাসক তৈরি হবে, ফ্যাসিস্ট সৃষ্টি হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টকে বিতারিত করার পর নতুন কোন ফ্যাসিস্ট তৈরি হোক আমরা তা চাই না।

প্রধান অতিথির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে অন্যথায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। বলেন, এখোনো খুনিদের বিচার কাজ দৃশ্যমান হয়নি। খুনিদের বিচার নিশ্চিত করে নির্বাচনের পথে হাঁটতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )