1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

পার্বতীপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ জন দেখেছেন
নিহত

দিনাজপুুরের পার্বতীপুরে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শামসুদ্দিন (৫৮) নামে ভ্যান চালক নিহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাক্টর আটক করেছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।
নিহত শামসুদ্দিন উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর ডাঙ্গাপাড়া গ্রামের আহম্মদ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার বিকালে পার্বতীপুর- দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে যশাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ জানায়, চিরিরবন্দর থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক্টর পার্বতীপুর অভিমুখে যাওয়ার সময় ঘটনাস্থলে থাকা একটি চার্জার ভ্যান রাস্তা থেকে সরিয়ে নিতে গেলে সেটি দূর্ঘটনায় কবলিত হয়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় ভ্যানচালককে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এঘটনায় ঘাতক ট্রাক্টর আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )