1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে বৈদ্যুতিক তার স্পর্শে দিনমজুরের মৃত্যু  | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সুন্দরগঞ্জে বৈদ্যুতিক তার স্পর্শে দিনমজুরের মৃত্যু 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ জন দেখেছেন

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎ চালিত সেচযন্ত্রের ঝুলন্ত টানা লাইনে মো, আরিফুল ইসলাম (৩০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৩ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মনিরাম গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিহত মো. আরিফুল ইসলাম ওই গ্রামের মো. আবদুর রশিদ মিয়ার ছেলে।

সরেজমিনে গিয়ে জানা যায়, নিহতের বাড়ির পূর্ব পাশে আজাহার হাজীর বিদ্যুৎ চালিত সেচযন্ত্র এবং  পশ্চিম পাশে তার বসতবাড়ি বাড়ি। সেচযন্ত্র থেকে টানা লাইনে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন তিনি তার বসতবাড়িতে। দূরত্ব হবে প্রায় ৭ থেকে ৮’শ গজ। আর এ পুরো জায়গা জুড়ে কারেন্টর তার ছিলো ঝুলিয়ে। বিষয়টি বিপদজনক। সে কারণে আজাহার হাজী এবং বিদ্যুৎ কর্তৃপক্ষকে একাধিক বার বলেও কোনো কাজ হয়নি। তবে আরিফুল ইসলাম ওই তারে জড়িয়ে মারা যাওয়ার পরপর আজাহার হাজী তার ছেলেসহ দ্রুত কারেন্টর তার সরিয়ে নেন বলেও জানান স্থানীয়রা।
নিহতের বাবা মো. আবদুর রশিদ মিয়া জানান, কারেন্টর এই তার ঝুলিয়ে আছে অনেকদিন থাকি। হাজী সাহেবকে বারবার বলেছি সরাতে। মিটার রিডিং লিখতে আসা লোককেও বলেছি বহুবার। কেউ আমাদের কথা শুনেনি। যদি তারা শুনতো তাহলে আজ এ সর্বনাশ হতো না আমাদের। আমরা এ বিচার চাই। বলেই হাউমাউ করে কেঁদে উঠেন তিনি।’  রংপুর পল্লী বিদ্যুৎ সীমিত-১ সুন্দরগঞ্জ ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান মিজান বলেন, ‘টানা লাইন অবৈধ। আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’
এ বিষয়ে আলহাজ্ব মো. আজাহারুল ইসলামের সাথে কথা বলতে গেলে তিনি কোনো বক্তব্য না দিয়ে দ্রত বাড়িতে ঢুকে যান। সে কারণে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।এ বিষয়ে কথা হয় থানা অফিসার ইনচার্জ (ওসি) মো আবদুল হাকিম আজাদ এর সাথে। তিনি বলেন, লোক পাঠাচ্ছি। খোঁজ নিয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )