1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবীগঞ্জে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

দেবীগঞ্জে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন 

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ জন দেখেছেন

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের শিশু ফাতেমাকে ধর্ষণের ঘটনায় দোষী কণিক রায় (১৫)–এর গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের বিজয় চত্বরে এলাকাবাসী ও প্রটেক্ট আওয়ার সিস্টার্স বিডি-এর আয়োজনে মানববন্ধনে সর্বস্তরের মানুষ ও স্কুল–কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা বলেন, শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধীরা কোনোভাবেই ছাড় পেতে পারে না। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ধর্ষক কণিক রায়কে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী শিশুর পরিবারের নিরাপত্তা দিতেও জোর দাবি জানান তারা।

এর আগে ধর্ষকের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।গত ১৭ সেপ্টেম্বর বুধবার বাড়ির পাশে হলুদ ক্ষেতে নিয়ে গিয়ে গাড়ি ও চকলেট কেনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ফাতেমাকে (৫) ধর্ষণ করে প্রতিবেশী কণিক রায় (১৫)। ধর্ষণের পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে পরিবারের লোকজন কান্নার শব্দ শুনে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

প্রথমে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত কণিক রায় কে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

এদিকে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর বাবা ও স্বজনদের উদ্দেশে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল কাশেম কুরুচিপূর্ণ ও হুমকিমূলক ভাষায় কথা বলেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি জানার পর সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ওই চিকিৎসককে শোকজ নোটিশ দিয়েছেন। মানববন্ধনে বক্তারা ওই চিকিৎসকের বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বক্তারা ঘোষণা দেন—আগামী ২৪ ঘণ্টার মধ্যে কণিক রায়কে গ্রেপ্তার করা না হলে দেবীগঞ্জসহ পুরো পঞ্চগড় জেলায় অবরোধ ও শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )