1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে উঁকি দিচ্ছে শীতের আগমনী বার্তা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

নীলফামারীতে উঁকি দিচ্ছে শীতের আগমনী বার্তা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ জন দেখেছেন
উত্তরের জেলা নীলফামারীতে উঁকি দিয়েছে শীতের আগমনী বার্তা। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা পড়তে দেখা গেছে। এতে ঢেকে যায় শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকা।
সকালে শহর ও গ্রামীণ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশার কারণে চারপাশে এক ভিন্ন রকম প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়া মুসল্লি, হাঁটতে বের হওয়া পথচারী ও কাজে যাওয়া শ্রমিকরা কুয়াশামাখা মনোরম পরিবেশ উপভোগ করেছেন। তবে কুয়াশার কারণে অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে।
স্থানীয় কৃষক গোলজার রহমান বলেন, “দিনে গরম থাকলেও শেষ রাতে হালকা শীত অনুভব হচ্ছে। এখন থেকেই কাঁথা গায়ে জড়াতে হচ্ছে। মনে হচ্ছে শীত আর বেশি দূরে নেই।” স্কুল শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, “সকালে বের হলে চারপাশে শুধু কুয়াশাই দেখা যাচ্ছে। পুরো পরিবেশটা অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে প্রকৃতি নতুন রূপে সাজছে।”
রিক্সা চালক মজিবুল ইসলাম বলেন, “কুয়াশার কারণে কাজের জন্য বের হতে একটু সমস্যা হচ্ছে। রাস্তায় গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে। তবে শীতের শুরুটা বেশ উপভোগ করছি।” স্থানীয়রা জানান, দিনে এখনও গরম অনুভূত হলেও শেষ রাতে হালকা শীত পড়ছে। অনেককে কাঁথা বা পাতলা কম্বল জড়িয়ে ঘুমাতে হচ্ছে। তবে ঘন কুয়াশার সঙ্গে সঙ্গে প্রকৃত শীত নামতে আরও কিছুটা সময় লাগবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )