1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে মাসিক আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

ডোমারে মাসিক আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ জন দেখেছেন
নীলফামারীর ডোমারে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পৃথকভাবে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও হলরুমে এ সভার আয়োজন করে।
সভাগুলোর সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী। আইনশৃঙ্খলা সভায় মাদক, চুরি, চোরাচালানসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিটির সদস্যরা আলোচনা করেন। সভায় অংশ নেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেয়াজুল ইসলাম কালু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির খন্দকার আহমাদুল হক মানিক, সাবেক সেক্রেটারি আব্দুল হক, বর্ডার গার্ড প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের দপ্তর প্রধানগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভাশেষে উপজেলার ১০৪টি পূজামণ্ডপে ৫০০ কেজি চাল বরাদ্দের ডিও পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )