1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে জাকের পার্টির র‌্যালী ও জনসভা  অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সৈয়দপুরে জাকের পার্টির র‌্যালী ও জনসভা  অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ জন দেখেছেন
জাকের পার্টির নীলফামারী -২ সাংগঠনিক জেলা শাখার উদোগে সৈয়দপুরে র‌্যালী  ও জনসভা  অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাজারীহাট স্কুল এন্ড কলেজ মাঠে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে  এক জনসভা অনুষ্ঠিত হয়। শান্তি ও স্থিতিশীলতার আহবানে ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টেবার পর্যন্ত সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই র‌্যালী ও জনসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন  সংগঠনের নীলফামারী -২ সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও উপজেলার কাশিরাম  বেলপুকুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোছ লানচু হাসান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি আমিনুল ইসলাম আনু, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, অফিস সম্পাদক শাহজাহান সিরাজ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কামারপুকুর ইউনিয়ন সভাপতি মো. মনজুরুল ইসলাম,  বাঙ্গালীপুর ইউনিয়ন সভাপতি মো. মুকুল হোসেন বোতলাগাড়ী ইউনিয়ন সভাপতি মো. শাহজাহান আলী, খাতামধুপুর ইউনিয়ন সভাপতি মো. এরশাদ হোসেন এবং জেলা যুব ওলামা পার্টির সভাপতি মাওলানা  মো. শফিকুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে লানচু হাসান চৌধুরী বলেন, জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদীর নির্দেশে শাস্তি ও স্থিতিশীলতার জন্য আজকের এই র‌্যালী ও সাংগঠনিক জনসভার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন আমরা সব সময়ই শান্তির পক্ষে। তিনি দেশ ও জনগণের শান্তির জন্য জাকের পার্টির পতাকাতলে আসার উদাত্ত আহ্বান জানান।
জনসভা  শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী  বের করা হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের নীলফামারী -২ সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও উপজেলার কাশিরাম  বেলপুকুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোছ লানচু হাসান চৌধুরী।
হাজারীহাট স্কুল এন্ড কলেজ মাঠ থেকে র‌্যালীটি শুরু হয়ে হাজারীহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দুই শতাধিক নারী – পুরুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )