1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সৈয়দপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এ্যাসেট প্রকল্পের আওতায় ওই কম্পিটিশনের আয়োজন করা হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে দুই পর্বে ওই স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়।

দুপুরে অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী।এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ, উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো. মোশাররফ হোসেন ও সৈয়দপুর নেসকো’র বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী প্রাণ কৃষ্ণ।
সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এ.কে.এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর (বাংলা) মো. মোসলেম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের উপজেলা পরিসংখ্যান অফিসার ইকবাল মোত্তাকিম মো. রফিকুল্লাহসহ সাংবাদিক, অভিভাবক, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উদ্ভাবনী বিভিন্ন প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট সম্পর্কে অতিথিদের সামনে বিস্তারিত তুলে ধরেন।
বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫ এর প্রতিযোগীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হক।
সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী একেএম মোস্তাফিজুর রহমান জানান, কারিগরি শিক্ষার জনপ্রিয়তা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫ এর আয়োজন করা হয়।

প্রসঙ্গত, সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের উদ্ভাবনী ১৪ টি প্রজেক্ট তুলে ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )