1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে টাইফয়েডের টিকা দেয়া হবে সাড়ে পাঁচ লাখ শিশুকে | দৈনিক সকালের বাণী
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

নীলফামারীতে টাইফয়েডের টিকা দেয়া হবে সাড়ে পাঁচ লাখ শিশুকে

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ জন দেখেছেন

নীলফামারীতে ৫লাখ ৫৯হাজার ৫৩৭টি শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এরমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছে ৩লাখ ৮০হাজার ৫’শ ৫টি এবং শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভুত রয়েছে ১লাখ ৭৯হাজার ৩২টি। আগামী ১২অক্টোবর থেকে শুরু হবে টিকাদান কর্মসূচি। চলবে মাসব্যাপী। সোমবার দুপুরে (২৯সেপ্টেম্বর) নীলফামারী ইপিআই মিলনায়তনে জেলা পর্যায়ে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম এতে বক্তব্য দেন। অবহিতকরণ সভায় টিকাদান কর্মসুচির কার্যক্রম উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আতিউর রহমান শেখ।
সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, ৯মাস থেকে ১৫বছরের কম বয়সি সকল শিশুকে বিনামুল্যে টাইফয়েডের এক ডোজ টিকা প্রদান করা হবে। টাইফয়েড জ¦র প্রতিরোধে সারাদেশে একমাস জুড়ে এই টিকাদান কর্মসুচি পরিচালিত হবে। বলেন, অনলাইনের মাধ্যমে নিবন্ধন ছাড়াও তাৎক্ষনিক ভাবে টিকাদান করা হবে আগত শিশুদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )