


অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশর (এ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরি তুহিন বলেন, ১৯৭৫সালে বাকশাল কায়েম করে মানুষের স্বাধীনতা হরণ করে আওয়ামীলীগকে। এই আওয়ামীলীগেরও কবর হয়েছিল ১৯৭৫ সালে অথচ এই আওয়ামীলীগের পুর্নজন্ম দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি মঙ্গলবার দুপুরে নীলফামারীর ডিমলায় ইসলামীয়া ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শাহরিন ইসলাম তুহিন বলেন, গত ১৫বছরে নির্যাতনের বিভীষিকা ভুলে যাবার মত নয়। ফেসবুকে পোস্ট দেয়ার কারণে জেলে নেয়া হয়েছে কার্টুন আঁকার কারণে জেলে পুড়তে হয়েছে।
জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক রইসুল আলম চৌধুরী ও অধ্যাপিকা সেতারা সুলতানা চৌধুরি, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান সভায় বক্তব্য দেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রণ্টের ডিমলা উপজেলা আহ্বায়ক উৎপল রায় সভায় সভাপতিত্ব করেন। পরে ডিমলা উপজেলার ৭৬টি পূজামণ্ডপ কমিটির কাছে শুভেচ্ছা উপহার তুলে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরি তুহিন।