1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বেতার সংবাদ শিল্পী  ফোরাম রংপুরের বিশেষ সাধারণ সভা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বেতার সংবাদ শিল্পী  ফোরাম রংপুরের বিশেষ সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন
বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক বার্তা সংস্থার বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বেতার সংবাদ শিল্পী ফোরাম রংপুরের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের প্রচার ভবনে এই সভার আয়োজন করা হয়।
ফোরামের সভাপতি এস. এম. রেজাউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপ-বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীর।
সাংগঠনিক সম্পাদক রেজিনা সাফরীনের সঞ্চালনায় সাধারণ সম্পাদক এডভোকেট মুনীর চৌধুরী, সহ-সভাপতি শাহিদা মিলকি, তৌহিদা খাতুন, শাহানা রেজা, সহ-সাধারণ সম্পাদক তাহমিনা শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক ইনতেহাজ মিয়া, কোষাধ্যক্ষ আখতারুল ইসলাম, দপ্তর সম্পাদক মিথিলা ফারসানা, সহ-দপ্তর সম্পাদক ইউসুফ খন্দকার, তথ্য ও প্রচার সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক বি. এম. রফিক উল হাসান গোর্কি, সহ-ক্রীড়া সম্পাদক মনোয়ারা মোজাম্মেল রুমা, সাহিত্য সম্পাদক কামরুন লায়লা এবং সহ-সাহিত্য সম্পাদক মো. শরিফ উর রহমান বক্তব্য রাখেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের কার্যকরী সদস্য সিদ্দিকুর রহমান, মিজানুর রহমান তালুকদার, মোহাম্মদ নুরুজ্জামান, এস এম খলিল বাবু, মিফতাহুল জান্নাত ও খায়রুন্নাহার প্রমুখ।
সভায় বার্তা সংস্থার বর্ষপূর্তি উদযাপন, ফোরামের নতুন কমিটির অভিষেক, স্মরণিকা প্রকাশ, নবাগত উপ-বার্তা নিয়ন্ত্রককে বরণ ও বিদায়ী আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রককে সংবর্ধনা প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে বর্ষপূর্তি উদযাপনে আহ্বায়ক ও উপ-কমিটি গঠন করা হয়।
এসময় বার্তা বিভাগের সংবাদদাতা, পাঠক, অনুবাদক ও অনুলিপিকারগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )