1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরের খাতামধুপুর ভিডব্লিউবির চাল বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সৈয়দপুরের খাতামধুপুর ভিডব্লিউবির চাল বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচ নম্বর খাতামধুপুর ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি ) কর্মসূচির উপকারভোগী মহিলাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর)  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই চাল বিতরণ করা হয়।উপজেলার পাঁচ খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা বাবু (পালইট)  উপস্থিত থেকে ভিডব্লিউবি  কর্মসূচির উপকারভোগী অসহায় দুস্থ মহিলাদের হাতে চালের বস্তা তুলে দিয়ে চাল বিতরণের শুভ উদ্বোধন করেন।

এ সময় সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. রহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।খাতামধুপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রহিদুল ইসলাম জানান, ভিডব্লিউবি  কর্মসূচির আওতায় উপকারভোগী প্রত্যেকজন মহিলা আগামী দুই বছর ( চলতি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত) প্রতি মাসে ৩০ কেজি  করে চাল পাবেন। গতকাল মঙ্গলবার ভিডব্লিউবি  কর্মসূচির আওতায় সুবিধাভোগী মাঝে এক সাথে চলতি বছরের জুলাই , আগস্ট  ও সেপ্টেম্বর তিন মাসের  চাল এক সঙ্গে বিতরণ করা হয়েছে।

সৈয়দপুর উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৭ চক্রের ভিডব্লিউবি  কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নের উপকারভোগীর সংখ্যা দুই হাজার ৬৯৪ জন। এদের মধ্যে কামারপুকুর ইউনিয়নে ৫২৫ জন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ৬০৫ জন, বাঙ্গালীপুর ইউনিয়নে ৩৯৩ জন, বোতলাগাড়ী ইউনিয়নে ৭১৬ জন এবং খাতামধুপুর ইউনিয়নে ৪৫৫জন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )