1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে তথ্য অধিকার দিবস উপলক্ষে বেলার সভা  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

রংপুরে তথ্য অধিকার দিবস উপলক্ষে বেলার সভা 

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২২১ জন দেখেছেন
তথ্য অধিকার দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। শুক্রবার (১০ অক্টোবর) সকালে রংপুর নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় ডপসর নির্বাহী পরিচালক উজ্জ্বল চক্রবর্তী সভাপতিত্ব করেন । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সকালের বাণীর পরিকল্পনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক।
আলোচনা সভায় তথ্য অধিকার আইন, তথ্য প্রাপ্তির আবেদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, আপিল,  অভিযোগ ও নিষ্পত্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বেলার উত্তরাঞ্চলের সমন্বয়কারী তন্ময় সান্যাল। সচেতনতামূলক এ সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, হারাগাছ সরকারি কলেজ, মাহিগঞ্জ কলেজ, বিএম কলেজ, রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং পীরগাছা সরকারি কলেজের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )