1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে হারানো ২০ মোবাইল ফেরত পেলো মালিকরা | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

নীলফামারীতে হারানো ২০ মোবাইল ফেরত পেলো মালিকরা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৯ জন দেখেছেন

নীলফামারীতে হারানো ২০টি মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। জেলা পুলিশের সাইবার সেলের চৌকস টিমের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া এই ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে মোবাইল মালিকদের উপস্থিতি ফোনগুলো হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন জানান, গত ১৩জুন প্রযুক্তি নির্ভর ও আধুনিক পুলিশিং তরান্বিত করার লক্ষ্যে জেলা পুলিশে ‘সাইবার সেল’ প্রতিষ্ঠা করা হয়। এতে কাজ করছেন চৌকস ও দক্ষ টিম। পুলিশ সুপার বলেন, বিভিন্ন সময়ে সাধারণ ডায়েরীর সূত্র ধরে প্রযুক্তির সহায়তা নিয়ে সাইবার সেলের সদস্যরা হারানো ফোন উদ্ধার করেন। এছাড়াও ভুলবশত নগদ অ্যাকাউন্টে চলে যাওয়া এক ব্যক্তির নয় হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) ফজলুর রহমান মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস) এ বিএম ফয়জুল ইসলাম উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া ফোনগুলো বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )