1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

নীলফামারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮২ জন দেখেছেন

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার ফাইনাল খেলা সোমবার বিকেলে শহরের নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সহযোগীতায় এই খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতায় ফুটবলে বালিকা পর্যায়ে নীলফামারী সদরের কাঞ্চনপাড়া আল ফারুক আহমেদ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও বালক পর্যায়ে সৈয়দপুরের লক্ষ্মনপুর স্কুল এ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে ট্রপি, সনদ পত্র, মেডেল ও সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এ এফ এম তারিফ হোসেন খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম এ সময় উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, ফুটবল, কাবাডি, সাঁতার, হ্যান্ডবল ও দাবা প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে বিজয়ীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )