1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আন্তর্জাতিক মঞ্চে পাটগ্রামের গর্ব, কাবাডি খেলতে বাহরাইন যাচ্ছে ওমর ফারুক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

আন্তর্জাতিক মঞ্চে পাটগ্রামের গর্ব, কাবাডি খেলতে বাহরাইন যাচ্ছে ওমর ফারুক

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি 
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ জন দেখেছেন

লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের তরুণ কাবাডি খেলোয়াড় ওমর ফারুক জীবন যাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে, অংশ নিতে ৩য় এশিয়ান ইয়ুথ গেমস। মাত্র ১৮ বছর বয়সী ফারুক বিকেএসপির খেলোয়াড়দের পেছনে ফেলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ কাবাডি দলে। শুক্রবার রাতে তিনি দেশ ছাড়ছেন। ফারুকের বাবা হোসেন আলী বলেন, “ছোটোবেলা থেকেই খেলাধুলায় মনোযোগী ছিল সে। আজ দেশের পতাকা বিদেশে উড়াবে, এর চেয়ে বড় গর্ব নেই।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, ফারুকের এই সাফল্য নতুন প্রজন্মকে ক্রীড়ায় অনুপ্রাণিত করবে। জাতীয় দলের কোচ আশরাফুল আলম দুলুর মতে, “পাটগ্রামের মতো প্রত্যন্ত অঞ্চল থেকেও বিশ্বমানের প্রতিভা উঠে আসছে ফারুক তার দৃষ্টান্ত।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )