1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে এমপিও শিক্ষক-কর্মচারীদের ভুখা মিছিল | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে এমপিও শিক্ষক-কর্মচারীদের ভুখা মিছিল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ জন দেখেছেন

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫% বাড়ি ভাড়া প্রত্যাখ্যান করে প্রত্যাশিত দাবি আদায়ে থালা হাতে নিয়ে ভুখা মিছিল করেছে এমপিও শিক্ষক কর্মচারীরা। রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে “এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশিত দাবি আদায় বাস্তবায়ন কমিটি” এর আয়োজনে এ ভুখা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরাতন উপজেলা পরিষদ দিয়ে নতুন উপজেলা পরিষদে এসে শেষ করেন। এরআগে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন চন্ডিপুর গেন্দা মরিয়ম সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. বজলুর রহমান, শিবরাম মো. হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের প্রদর্শক মো. আবু তাহের আলম, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ, ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান লেলিন, খানাবাড়ি এম ইউ দাখিল মাদ্রাসার সুপার মো. ইয়াকুব আলী, মিজানুর রহমান দাখিল মাদ্রাসার সুপার মো. ইদ্রিস আলী ও জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজমুল হুদাসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশ গড়ার কারিগর আমরা। অথচ আজ ন্যায্য অধিকার আদায়ের জন্য থালা হাতে নিয়ে রাস্তায় নামতে হচ্ছে, এটা আমাদের জন্য লজ্জাজনক হলেও বাস্তবতার নির্মম চিত্র। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, ইনক্রিমেন্ট ও উৎসবভাতা সহ অন্যান্য ন্যায্য দাবি বাস্তবায়ন করা হোক। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ শিক্ষকরা যদি অবহেলিত থাকে, তবে জাতি কখনোই এগোতে পারবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষক নেতারা।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )