


ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং নীলফামারী পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়। নীলফামারী হরিজন পল্লীতে রবিবার বিকেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর জেলা ব্যবস্থাপক জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে ব্যাংক এশিয়ার নীলফামারী এজেন্ট রানা ইসলাম, উপজেলা কর্মকর্তা আসিফ আনিস, হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ বাসফোর বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন হরিজন ঐক্য পরিষদের জেলা সভাপতি মেঘুরাম বাসফোর। ব্যাংক এশিয়ার নীলফামারী এজেন্ট রানা ইসলাম জানান, পিছিয়ে পড়া জনগোষ্টিকে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে হরিজন পল্লীর সদস্যরা অংশ নেন।