1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল ও কলেজে এএমআর প্রতিরোধে আলোচনা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল ও কলেজে এএমআর প্রতিরোধে আলোচনা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স (এএমআর) প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তর এর বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি ও আর্থিক সহায়তায় স্কুল ভিত্তিক ওই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক (ডিডি) নার্গিস আক্তার এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা মাধ্যমিক অফিসার মো. সাইফুল ইসলাম প্রামাণিক ও নীলফামারী জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মিতা রায়। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কিন্ডারগার্টেন শাখার পরিচালনা পর্ষদের সভাপতি ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ের ডিরেক্টর লায়ন কাজী মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক (ডিডি) নার্গিস আক্তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ও নির্দিষ্ট সময় পর্যন্ত এন্টিবায়েটিক ওষুধ সেবন করার আহ্বান জানান। চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে এবং নির্দিষ্ট মেয়াদের বেশি কোনভাবে কোন রকম এন্টিবায়েটিক ওষুধ সেবন করা উচিত নয়। এতে করে মানুষের শরীরের বড় ধরণের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিতে পারে। এমন কি মাত্রাতিরিক্ত এন্টিবায়েটিক ওষুধ সেবনের কারণে পরবর্তীতে প্রয়োজনে তা সেবন করলেও মানুষের শরীরে আর কার্যকারিতা হয়না। তাই তিনি চিকিৎসকদের পরামর্শে এন্টিবায়েটিক ওষুধ সেবনের পাশাপাশি সেটি সেবনে সব সময় সর্তক থাকা ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে এন্টিবায়েটিক ওষুধ সেবন ও ব্যবহার সচেতনতায় শিক্ষার্থীদের মাঝে একটি শিক্ষামূলক বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট সমিতির সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও শহরের সেবা ফার্মেসীর স্বত্ত্বাধিকারী মো. নজরুল ইসলাম মোস্তফা, সহ-সভাপতি ও রাজু মেডিক্যাল স্টোরের প্রোপাইটার মো. এজাজ আহমেদ, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক লায়ন আব্দুল লফিক, লায়ন সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমানসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )